Friday , 31 May 2024 | [bangla_date]

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে সোমবার ( ২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন, ধামোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার মাহমুদ প্রমুখ। সভায় উপজেলা শিক্ষা দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি বিষয়ে সভা

পীরগঞ্জে জাতীয় গণহত্যা দিবসে আলোচনা

বিরলে এলজিইডি কর্তৃক ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

সভাপতি সুলতান- সম্পাদক মুক্তারুল রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি

দিনাজপুরে বসতঘরে আগুনে  পুড়ে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জে খলসী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা