Saturday , 25 May 2024 | [bangla_date]

ইয়াবা সরবরাহ করতে এসে স্বামী-স্ত্রী আটক

বাসের যাত্রী সেজে জয়পুরহাট থেকে দিনাজপুরে ইয়াবা সরবরাহ করতে এসে ডিএনসির গ্রেপ্তার হয়েছেন স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় একটি পাম্পের সামনে থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।এসময় আটক নারীর কোমরে ও তার স্বামীর প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন জয়পুরহাট জেলা সদরের সানোয়ার হোসেনর ছেলে শাহাদাত হোসেন ও তার স্রী জান্নাতুন ফেরদৌসী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান বাসে করে ইয়াবার একটি বড় চালান দিনাজপুরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জালিয়াপাড়া রোডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে ডিএনসির একটি চৌকস দল।এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে । মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার থেকে চলবে সব ট্রেন

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ওরাঁও সম্প্রদায়ের কারাম পূজা ও সামাজিক উৎসব !

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে মোট ৩০ প্রার্থির মনোনয়নপত্র দাখিল

এত অপকর্মের সাথে জড়িত বায়তুল মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে — রাণীশংকৈলে পথসভায় মির্জা ফখরুল

বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় সুশেন চন্দ্র রায়

হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন খতম ও দোয়া

কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন

বিরলে সড়ক দূর্ঘটনায় এক কাঠ শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু