Monday , 20 May 2024 | [bangla_date]

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

দিনাজপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এপেক্স ক্লাব অব দিনাজপুরের আয়োজনে ক্লাব স্কুলিং অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাশী কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্সিয়ান নাজমুল করিম ডলার ডিজি-৭, এপেক্স ক্লাব বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্সিয়ান নাসিম আহমেদ সিসিএসি এন্ড পিএনইডি, এপেক্স ক্লাব অব বাংলাদেশ, রিসোর্স হিসেবে বক্তব্য রাখেন এপেক্সিয়ান নুরুল মতিন সৈকত পিডিজি-৭, এপেক্স ক্লাব বাংলাদেশ ও এপেক্সিয়ান এস,এম মিথুন কারনাইন পিডিজি-৭, এপেক্স ক্লাব বাংলাদেশ।
ক্লাব স্কুলিং সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুক্তি বসাক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আখতার শহিদুজ্জামান, আইপিপি এপেক্সিয়ান সাকেরাতুন জান্নাত, সেক্রেটারী এন্ড ডিএনই এপেক্সিয়ান হাবিবুর রহমান দুলাল, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুক্তা মাহবুবা, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান রহিমা খাতুন পাপনসহ অন্যান্য ক্লাব মেম্বারগণ। ক্লাব স্কুলিং শেষে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এপেক্সিয়ান কাশী কুমার দাস ঝন্টু ও দ্বিতীয় স্থান অধিকার করেন এপেক্সিয়ান মোছাঃ সাকেরাতুন জান্নাত। প্রধান অতিথি এপেক্সিয়ান নাজমুল করিম ডলার তার বক্তব্যে বলেন, আর্ত-মানবতার কল্যাণে সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপ এই তিনটি মূলমন্ত্রে এপেক্সিয়ানদের কাজ করতে হবে। বিশেষ অতিথি এপেক্সিয়ান নাসিম আহমেদ বলেন, আগামী ৩১ মে এপেক্স ক্লাব অব গাইবান্ধার আয়োজনে এসকেএসআইএনএন ভ্যানুতে ডিস্ট্রিক্ট-৭ এর পালাবদল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাকে অংশগ্রহণের জন্য সকল মেম্বারবৃন্দদের আগামী ২৫ মে-২০২৪ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

সেতাবগঞ্জে মহল্লা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে

৩ ডিসেম্বর পীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

রাণীশংকৈলে জাতীয় পাটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স¦প্ন পুরণ. হুইল চেয়ার পেয়ে উঠে বসেছে শয্যাশায়ী প্রভাত

বোচাগঞ্জে অাওয়ামী লীগের উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

খানসামা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি-তাজ চৌধুরী, সম্পাদক-নুরনবী

বিজ্ঞান প্রজেক্টে সেন্টফিলিফপস হাই স্কুল ও কলেজের ছাত্র হামীম আলমাসের প্রথম স্থান অর্জন