Wednesday , 22 May 2024 | [bangla_date]

ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের খানসামায় ওসি পরিচয়ে উপজেলা নির্বাচনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের কাছে টাকা দাবি করছে একটি চক্র। এ ঘটনায় আজ বুধবার চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়ে বিজ্ঞপ্তি দেয় পুলিশ।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, ধীমান চন্দ্র দাস ও হাজ্জাজ আল হাদীকে ফোন করে ওসি–খানসামা পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা দেওয়ার কথা বলে টাকা দাবি করে অসাধু চক্রটি। ইতিমধ্যে ভুক্তভোগী কয়েকজন সরকারি মোবাইল নম্বরে কল দিয়ে ওসির কাছে জানতে চাইলে প্রতারণার এই বিষয়টি ফাঁস হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান ওসি।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারক চক্র টাকা হাতিয়ে নিতে অভিনব এই কৌশল অবলম্বন করেছে। কাউকে কোনো টাকা না দিতে সবাইকে সচেতন থাকার আহŸান রইল।’ সেই সঙ্গে প্রতারক চক্রকে খুঁজে বের করতে থানা–পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ

দিনাজপুর -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪জন

বোচাগঞ্জে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোওয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি

বোচাগঞ্জে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোওয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন

নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানের মাদকসহ আটক ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে

বোচাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ২০২১ শিক্ষা বর্ষে ভর্তি জন্য লটারী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ ব্যবসায়ী আটক