Monday , 20 May 2024 | [bangla_date]

খানসামায় পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় একদিনে দুইজনের অপমৃত্যু হয়েছে।
জানা গেছে, গত শনিবার রাত ১১টায় উপজেলা পরিষদের মূল ফটকের সন্নিকটে ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আরাফাত আলী মন্ডল নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আরাফাত আলী মন্ডল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের হলদিপাড়ার বাসিন্দা। রাতে বৃষ্টি আসার পূর্বে বাড়ি ফেরার পথে সবজি ব্যবসায়ী আরাফাত আলী মন্ডল মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হন। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরাফাত আলী মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একইদিনে দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের বড় মসজিদপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মনোয়ারা বেগম ওইপাড়ার সিকান্দার আলীর স্ত্রী। গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনোয়ারা বেগম দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎচালিত পাম্পে গোসল করতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুইটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চালকলের বয়লার বিস্ফোরণে  দগ্ধ শ্রমিকের মৃত্যু

চালকলের বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বাইসাইকেল বিতরণ

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

বঙ্গমাতার জন্মদিনে হরিপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ

তেঁতুলিয়া প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

বোচাগঞ্জ থানার এসআই মাহবুব ক্লোজড

বোচাগঞ্জে ফিরোজ্জামান স্মৃতি ক্রিকেট লীগ উদ্বোধন

পঞ্চগড় মাদকসেবিদের নিরাপদ আড্ডাখানা কেন্দ্রীয় কবরস্থান মাদকের টাকা যোগাতে কবরের পলিথিন, খুটি ও বেড়া চুরি

বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

হরিপুরে ইউপি সদস্যেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ্ করুন