Wednesday , 22 May 2024 | [bangla_date]

খানসামায় ভোটেরযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি\ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের পক্ষে টানার প্রাণান্তকর চেষ্টায় ব্যস্ত প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তিনটি পদের প্রার্থীরাই প্রতীক বরাদ্দের পর থেকে সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর ব্যক্তি ইমেজেই বেশি গুরুত্ব পাচ্ছে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে ভোটারদের দিকে চোখ রাখছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে পথঘাট, বাসাবাড়ি, পাড়া-মহল্লা ও অফিসপাড়ায় চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। কে হচ্ছেন চেয়ারম্যান, কে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেই-বা এগিয়ে আছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ও ভোটের হিসাবনিকাশ।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রোস্তম আলী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৭৩৬ জন ও মহিলা ৭২ হাজার ৭৮২ এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ৫৭টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম (মোটরসাইকেল), দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্ (আনারস), উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাকেশ গুহ (ঘোড়া)। প্রতিদ্ব›দ্বী এসব প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নির্বাচনী লড়াইয়ে এসব প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা (সদ্য বহিষ্কৃত) এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্ (উড়োজাহাজ), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস (তালা), উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক রেজাউল করিম (টিয়াপাখি), যুবনেতা প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে লড়াই করছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মঞ্জিল আফরোজ পারভীন (কলস), উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রানী রায় (ফুটবল), সাংবাদিক সারমিন রহমান (প্রজাপতি) ও গুলশান জান্নাত সানু (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে লড়াই করছেন।
প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ এবং ভোটারদের নিকট নিজ নিজ প্রতীকে ভোট কামনা করছেন। নির্বাচনী লড়াইয়ে জয় পেতে নারী প্রার্থীরাও পুরুষ প্রার্থীদের মতো মরিয়া হয়ে সমান তালে সক্রিয় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক

এইচকে অণুজীব সার প্রকল্পের উদ্বোধন

রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

সেতাবগঞ্জে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ৫০ টি ফলজ ও বনজ গাছ রোপন করেছে ওয়ালটন প্লাজা

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দিনাজপুরে যারা নৌকার মাঝি হলেন

পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় র‌্যাবের হাতে যুবক আটক

দিনাজপুর -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪জন

পঞ্চগড়ে বলৎকারের অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলনের—সভাপতি –স্বপ্না, সাধারণ সম্পাদক– তারা