Sunday , 12 May 2024 | [bangla_date]

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ৪ কেজি গাঁজাসহ মো. মামুন (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
গত ৯মে উপজেলার ভাবকী ইউনিয়নের আসারডাঙ্গা এলাকায় আটকের ঘটনাটি ঘটেছে। আটক মামুন নীলফামারীর সদর উপজেলার পূর্ব সুটিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, এলাকাবাসীর সহযোগিতায় আসারডাঙ্গা এলাকায় মামুনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি পলিথিন ব্যাগের প্যাকেটে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে ধৃত মামুনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। ধৃত মামুনকে গতকাল ১০ মে শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্ত জলাশয়ের কচুরিপানা ফুলে মুগ্ধ পথচারী

বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে মাদক বিরোধী র‌্যালি

বীরগঞ্জে সমবায় সমিতি লিঃ সদস্যদের মাঝে মিনি ট্রাক বিতরণ

পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

শিশু শ্রম নিরসন প্রকল্পে অটো মোবাইল প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও আয় বৃদ্ধিমুলক কার্যক্রমের জন্য টুলসবক্স বিতরণ

রাণীশংকৈলে নি-খোঁজের ৪ ঘন্টা পর কুলিক নদী হতে রহমতের লা-শ উ-দ্ধার

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ