Friday , 17 May 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে নবাগত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার যোগদান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান। গত ৮মে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ উপজেলায় স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়। একই পরিপত্রে ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার কে গাইবান্ধা সদর হাসপাতালে বদলী করা হয়েছে।
বৃহষ্পতিবার তিনি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের কাছ থেকে নবাগত উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা.মো. সালাউদ্দিন আহমেদ খান তার দাপ্তরিক দায়িত্ব ভার গ্রহণ করেন।
উল্লেখ্য যে, ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান নীলফামারী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশুনা শেষ করে ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল অফিসার হিসেবে চাকুরী জীবন শুরু করেন। তিনি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার তরিকত গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. রওশন আলী খানের ছেলে। নবাগত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার যোগদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পীরগঞ্জে ফসলী জমিতে আবাসন প্রকল্প বন্ধে গন আবেদন

রাণীশংকৈলে পাট চাষিদের মুখে হাসি-সোনালি আঁেশ সোনালি স্বপ্ন পূরণ!

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে মোটরসাইকেল চালক নিহত

বীরগঞ্জে “ভ্রমণ মর্ত্যলোকে” মোড়ক উন্মোচন করা হয়েছে

যৌন নিপীড়নের দায়ে হাবিপ্রবির ২ ছাত্র বহিষ্কার

হরিপুরে জিংক ধানের উপকারিতা ও গুনাগুন সম্পর্কে মতবিনিময় সভা

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ