Saturday , 11 May 2024 | [bangla_date]

চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২

দিনাজপুর সদর উপজেলায় কাউগা হাটখোলা বাজারের রাস্তার পাশে চায়ের দোকানে তেলবাহী লরি উঠিয়ে দিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দুজন লরির চাকায় পৃষ্ট হয়ে নৈশপ্রহরীসহ ২ জন নিহত হয়েছে।

শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার সময় দিনাজপুর-ঢাকা মহাসড়কের কাউগা হাটখোলা বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) সে দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অপরজন রানা (২৫) পিতা অজ্ঞাত সদর উপজেলার কাউগা হাটখোলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোরে একটি তেলবাহী লরি ঢাকা থেকে দিনাজপুরে আসার পথে চালক ঘুমন্ত অবস্থায় কাউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানের উঠিয়ে দিলে ওই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা কথোপকথনের একপর্যায়ে তাদের উপরে তেলবাহী লরি উঠিয়ে দিলে লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে স্থানীয়রা দৌড়ে এসে ঘাতক তেলবাহী লরিসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশের সোপর্দ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

বীরগঞ্জে দিগন্ত বৈকালিক স্বাস্থ্য সেবা ২য় পর্যায় এর শুভ উদ্বোধন

বীরগঞ্জে প্রতীক পেয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা

বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বলেই আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি ……রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন

মোস্তাফিজুর সভাপতি- শাহানশাহ সম্পাদক রাণীশংকৈলে সাধারণ পাঠাগারের কমিটি গঠন

বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামাত অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছে -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে লিচু-আমসহ ফলের বাজারজাতে মাহালি সমপ্রদায় বাঁশের খাঁচা বা টুকরি তেরীতে এখন ব্যস্ত

সুস্থ দেহের জন্য খেলাধুলা ও শারিরিক পরিশ্রমের কোন বিকল্প নেই —– ইউএনও রকিবুল হাসান

দিনাজপর-১ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়