Monday , 13 May 2024 | [bangla_date]

চিরিরবন্দরে প্রথম নারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ভূমি অফিসে প্রথম নারী ইউনিয়ন ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ (সহকারী তহশীলদার) হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করেছেন আশা আক্তার। তিনি ৪০তম নন বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছেন। তিনি গত ১১ জানুয়ারি উপজেলার ফতেজংপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়ে চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। পূর্বে তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ইতিপূর্বে এই ভূমি অফিসে কোন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করেনি।
আশা আক্তারের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ তীতপাড়া গ্রামে। তাঁর স্কুলজীবন কেটেছে বৃন্দারানী সরকারি হাই স্কুলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং কারমাইকেল কলেজ রংপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।
ভূমি উপ-সহকারী কর্মকর্তা (সহকারী তহশীলদার) আশা আক্তার বলেন, আমি ফতেজংপুর ইউনিয়নবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। আমি এ ভূমি অফিসকে জনগণের আস্থা, নির্ভরযোগ্য ও স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে মানববন্ধন

নব বধুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩ শাস্তির দাবীতে পার্বতীপুরে মানববন্ধন

আটোয়ারী থেকে অপহরণ হওয়া কিশোরী ঢাকা থেকে উদ্ধার! অপহরণকারী আটক

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে -সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ

পিবিআইয়ের মনগড়া প্রতিবেদনে সাংবাদিক কারাগারে রাণীশংকৈলে সাংবাদিকদের ক্ষোভ

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত