Saturday , 25 May 2024 | [bangla_date]

চিরিরবন্দরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণ

চিরিরবন্দরে ভোটগ্রহণকারী  কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুইদিনব্যাপি নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্রহণযোগ্য অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গত ২২ ও ২৩ মে বুধবার ও বৃহস্পতিবার চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম, বিশে অতিথি হিসেবে জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আফতাবুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

সাবেক স্বাস্থ্য মন্ত্রীর সফরের খরচ মেটাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

সেণ্ট যোসেফ স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয়া সিস্টার পিয়া ফারনানদেজের মৃত্যু বার্ষিকী পালন

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব

কাহারোলে ১৫টি বৈদ্যুতিক পাখা প্রদান করলেন এমপি গোপাল

পীরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে আওয়ামীলীগ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংগার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণা, দুই নারী গ্রেপ্তার

বৈকালী’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে স্বরূপ বকসী বাচ্চু