Tuesday , 28 May 2024 | [bangla_date]

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – মাজহারুল ইসলাম সুজন এমপি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন, স্মার্ট নাগরিক হবে, শিক্ষকদেরকে ও স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। ছাত্রছাত্রীদের মাঝে পড়াশুনার পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
তিনি সোমবার (২৭ মে) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরীয়ার, বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার অতুল কুমার, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জুলফিকার আলী, সাংবাদিক রমজান আলী, রাজিউর রহমান রাজু , আব্দুস সবুর, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষকদের মধ্যে বজলুর রহমান, আবু সালেহ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প -২ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি গোপাল বাংলাদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না

খানসামায় ফুটবল টুর্নামেন্টের নামে চলছে অবৈধ লটারি বাণিজ্য

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও

দেশে এই প্রথম “ম্যাংগো ফেস্টিভ্যাল” আর্থিক লেনদেন হবে ৪ হাজার কোটি টাকা

হাবিপ্রবি ক্যাম্পাসে গানের তালে পিঠা উৎসব !

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

পঞ্চগড়ে বাপার সংবাদ সম্মেলন অবাধে গাছকাটা বন্ধ ও পৌরসভার জলাবদ্ধতা নিরসন দাবি

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা