Thursday , 30 May 2024 | [bangla_date]

জাতীয় সাঁতার দলে ডাক পেলেন বোচাগঞ্জের মিনহাজ শাহরিয়ার আয়ন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয় সাঁতার দলে সুযোগ পেলেন দিনাজপুরের বোচাগঞ্জের সন্তান মিনহাজ শাহরিয়ার আয়ন।
গত ২৯ মে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম বি সাইফ স্বাক্ষরতি এক চিঠিতে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে অংশগ্রহন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের সাথে অন্তর্ভুক্তির জন্য মিনহাজ শাহরিয়ার আয়নকে আগামী ২ জুন ২০২৪ তারিখের মধ্যে বিকেএসপি ঢাকায় রিপোর্ট করার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। জাতীয় সাঁতার দলে প্রাথমিকভাবে ৩৫ জন সাঁতারুকে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক মনোনীত ৬ জন দক্ষ প্রশিক্ষক জাতীয় সাঁতারু দলের আবাসিক প্রশিক্ষন ক্যাম্প পরিচালনা করবে। জাতীয় সাঁতার দলে সুযোগ পাওয়া মিনহাজ শাহরিয়ার আয়ন বিকেএসপি সহ বর্তমানে পাবনা ক্রীড়া সংস্থার অধীনে সাঁতার বিভাগে প্রশিক্ষন গ্রহন করছে। সে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার শ্রিমন্তপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের প্রথম পুত্র। জাতীয় সাঁতার দলে সুযোগ পাওয়ায় এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ট্রাস্টি বাবু রনজিৎ কুমার রায়ের নামে ষড়যন্ত্র ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

আটোয়ারীতে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদন্ড

হরিপুরে দূর্গা পূজাকে সামনে রেখে থানা পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন

দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

​দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়কে ক্যানসারের নকল ওষুধ

ঠাকুরগাঁওয়ে হ্যাজাক লাইট প্রায় বিলুপ্তির পথে

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে—–নৌপরিবহণ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

হরিপুরে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

দিনাজপুরে ৬ দফা দাবিতে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন