Friday , 31 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরুদ্ধ হত্যার অভিযোগে পলাতক স্বামী সহ পরিবারের সদস্যরা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ের সদরে সাহানাজ বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ৷ স্মার্টফোন না পেয়ে আত্মহত্যা করলো কিশোর ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী বিশাল রহমান (২২) ও শ্বশুর ফারুক হোসেন সহ বাড়ির সকল লোকজন পলাতক রয়েছে। নিহত সাহানাজ বেগম ঐ গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। তিনি বলেন, বেশ কয়েকদিন থেকে তাদের ঝগড়া চলছে। গত রাতেও তারা ঝগড়া করেছে। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক রয়েছে। ছেলেটি মাদকের সঙ্গে জড়িত ছিল ৷ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বাসার সকলেই পলাতক তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। মরদেহ ময়নাতদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় গ্রীস্মে পানির স্তর নিচে, মিলছে না নলকূপে পানি

সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী’র শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময়

বিরামপুরে মাদক কেনাবেচায় বাবা ছেলেসহ আটক-৬

রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই : মির্জা ফখরুল

তেঁতুলিয়ায় শেখ রাসেলের জন্মদিনে এক শিক্ষার্থীর দুই কিলোমিটার সাঁতার

ঠাকুরগাঁওয়ে সবজি উৎপাদন বেশি হওয়ায় কম দামে বিক্রি

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ির কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে ৮ম জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন !

করোনায় দেশে এক দিনে ১০১ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৯২জন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা