Thursday , 23 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে মা ও ছেলেকে নির্যাতন, ৭ ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় চুরির অপবাদে ছেলে ও মাকে নির্যাতনের ৭ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার লিচু বাগানের গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লক্ষ টাকা চুরির অপরাধে মার-ধর ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি ও তার সহযোগিরা।
নির্যাতন সইতে না পেরে এক পর্যায় রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে রেখেছে। এমন কথা শোনার পর আমজাদের লোকজন নিহত দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে সন্ধ্যায় মা দায়ন ও ছেলে রাজন ঋষিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মা দায়ন ঋষিকে নিয়ে যায় আমজাদের লোকেরা। কিন্তু সারারাত দায়ন আর ঘরে ফেরেনি। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পাশে লিচু বাগান থেকে উদ্ধার করে এলাকাবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় । এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহত দায়নের লাশ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়। এ ব্যপারে ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১০তম বার্ষিক সাধারন সভা

চিরিরবন্দরে ভোক্তা অধিদপ্তরের ৩ প্রতিষ্ঠানের জরিমানা আদায়

জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু : প্রধানমন্ত্রী

দিনাজপুরে আল্লামা মামুনুল হক শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে

পঞ্চগড়ে ভাঙ্গামালী ব্রিজের পানি প্রবাহে প্রতিবন্ধকতা স্থায়ী জলাবদ্ধতার শংকায় দুই গ্রামের শতাধিক পরিবার

‘আজকের শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি