Tuesday , 28 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট ছোপড়া গ্রামে চেতনা নাশক ঔষুধ সহ ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সম্প্রতি গত ২৪ মে
শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ছোপড়া গ্রাম এলাকায় আবু সায়েদের হোটেল হতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের মৃত আছিল উদ্দীনের ছেলে মো: জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের নুর ইসলামের ছেলে মো: আব্দুর রাজ্জাক (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো: ফারুক হোসেন (৩৩)। পুলিশ তাদেরকে আটক করে পরিহিত পেন্ট হইতে তল্লাশি চালিয়ে চেতনানাশক ঔষুধ উদ্ধার করে। আটককৃতদের নামে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বিভিন্ন এলাকায় অসংখ্য মামলা রয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, আটককৃতরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামার সহ বিভিন্ন জেলার বাসাবাড়ীতে মানুষকে অজ্ঞান করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে। পুলিশ সম্প্রতি গত ২৫ মে শনিবার আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নারীদের অংশগ্রহনে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

আত্মসম্মান তাকে আজও ধরে রেখেছে নিজের কাজে নিজের উপার্জনে

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আশুড়ার বিলের আঁকাবাঁকা দৃষ্টি নন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের

রাণীশংকৈলে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীদের দৌড়ঝাঁপ

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

জাতীয় দলের আলোচিত নারী ফুটবলার সাগরিকা’র নিজ বাড়ি থেকে টাকা চুরি

বীরগঞ্জে শীতে কাঁপছে বিড়ালছানা,মানুষের উষ্ণতার অপেক্ষায় নীরব জীবন