Friday , 17 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস । মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা

প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হৃাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ১৬ মে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জেলার আয়োজনে অনুষ্ঠানে কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: হামিদুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, সিভিল সার্জন কার্যালয়ের ডা: ইফতেখার আহমেদ সজীব, ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প দিনাজপুরের সিনিয়র মনিটরিং অফিসার এস এম গোলাম সারওয়ার, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনীন, এডিডি (ক্রপ) মো: আলমগীর কবির, এডিডি (পিপি) মো: আলাউদ্দিন শেখ, এডিডি (হর্টিকালচার) মো: জাহাঙ্গীর আলম, ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান, মাশরুম উদ্যোক্তা মাহবুব হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাশরুম উদ্যোক্তা ও ২শতাধিক কৃষক-কিষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হৃাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্পটি ইনডোর গ্রুপ হওয়ায় এর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচের শিক্ষার্থীদের প্রচেষ্টায়

বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং লিফলেট বিতরণ

পীরগঞ্জে মরদেহ দাফনে বাধা

দিনাজপুরে পুরাতন কাপড়ের দোকানে ভিড়

পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনায় থানায় মামলা

পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ‌ সভা ও র্্যলী

রাণীশংকৈলে হুইলচেয়ার পেয়েই খুশিতেই কাঁদলেন বৃদ্ধা মা

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

খানসামায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪৬০ জন কৃষককে বীজ ও সার বিতরণ

বিরলে নতুন ঘরে উঠতে যাচ্ছেন ৯২ বছর বয়সী ভূমিহীন কামবালা বেওয়া