Friday , 31 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে – দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বই প্রদর্শনী !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ মে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে প্রায় ৫ শতাধিত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় কার্যালয়ের সামনে স্টলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা শতাধিক বই এবং ম্যাগাজিন দর্শনার্থীদের প্রদর্শনের জন্যে উন্মুক্ত রাখা হয়। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম এর সভাপতিত্বে আলোজনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সম্পদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও সদর থানা বিএনপি’র সভপতি আব্দুল হামিদ, সাধারন সম্পদক মাহাবুব হোসেন তুহিন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোসতাক হোসেন ও সাধারণ সম্পদক সিরাজুস সালেকিন। সভায় বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ পরাজিত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে রক্তিম সাজে সেজেছে প্রকৃতি

কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের “রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন

দিনাজপুর শহরে এখনও এক টাকায় শিঙাড়া-নিমকি মিলছে

পীরগঞ্জ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

এমপিওভ‚ক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

বীরগঞ্জে দুই মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্যকে গণধোলাইয় দিয়ে থানায় সোর্পদ