Tuesday , 7 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৬ মে সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ী বাজারের ভাই বোন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫ হাজার, একই বাজারের ইনাম ট্রেডার্সকে ৩ হাজার এবং ২৯ মাইল বাজারের ভাই ভাই ভোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাথর খেকোদের অত্যাচারে ডাহুক নদী-নতুন প্রযুক্তি ড্রেজারের পর ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

কাহারোলে চার কর্মকর্তার বদলি ও একজন অবসরে যাওয়ায় সংবর্ধনা প্রদান

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের বিভিন্ন উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র শীতবস্ত্র বিতরণ

এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় সকলের- নব-নির্বাচিত এমপি মোঃ মনজুরুল ইসলাম