Wednesday , 22 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন যারা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারুল ইসলাম সরকার বেসরকারীভাবে নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুর রশিদ ও মাশহুরা বেগম হুরা নির্বাচিত হন। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মো: মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল) ১ লাখ ৬ হাজার ৬৫৫ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস) পেয়েছেন ৯২ হাজার ৪২৪ ভোট। চেয়ারম্যান পদের বিপরীতে মোট ২ লাখ ১৫ হাজার ৯৩৯ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৫২ শতাংশ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো: আব্দুর রশিদ (টিউবওয়েল) ১ লাখ ৫ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: গোলাম মোস্তফা (উড়োজাহাজ) পেয়েছেন ৭৩ হাজার ১৮৭ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের বিপরীতে মোট ২ লাখ ০৫ হাজার ১৩৭ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৪৮ শতাংশ।
ভাইস চেয়ারম্যান (মহিলা) মাশহুরা বেগম হুরা ১ লাখ ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রিয়া আগারওয়ালা (ফুটবল) পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ২৩৮ ভোট। উল্লেখিত পদের বিপরীতে মোট ২ লাখ ৭ হাজার ১০৩ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৫১ শতাংশ।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫২৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৬ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিলনের ১ বছরের জেল জরিমানা

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

তারুণ্যের উৎসব উদযাপনে  খানসামায় র‌্যালি

তারুণ্যের উৎসব উদযাপনে খানসামায় র‌্যালি

কমিউটিনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়নে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

প্রবীণ হিতৈষী সংঘ’র ৩১তম দ্বি-বার্ষিক সাধারণ সভা

পঞ্চগড়ে ব্যারিস্টার নওশাদ জমিরের নতুন কর্মসূচি ‘ঘরে ঘরে জনে জনে’

বীরগঞ্জে ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের বৃক্ষ রোপন কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে একটি ভুলে ফাহিমের ১০ বছরের স্বপ্ন ভঙ্গ !

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে অভিযোগ এমপিওভুক্ত ঘোষণার পর ৫ শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগে অর্ধ কোটির বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের