Monday , 6 May 2024 | [bangla_date]

ঢাকা ব্যাংকের জনসেবায় প্রশংসনীয় উদ্যোগ তৃষ্ণার্ত মানুষের জন্য বিনামূল্যে পানি বিতরণ

দিনাজপুরে স্বনামধন্য ও বিশ্বস্ত ব্যাংক মুন্সিপাড়াস্থ ঢাকা ব্যাংকের উদ্যোগে ব্যাংকের সেবা গ্রহণকারী ব্যক্তিদের এবং ঢাকা ব্যাংকের এটিএম বুথ সম্মুখে সাধারন তৃষ্ণার্ত মানুষের জন্য বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
“তীব্র দাবদাহে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বেশি বেশি পানি পান”-এই শ্লোগানকে সামনে রেখে ৬ মে সোমবার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মুন্সিপাড়াস্থ ঢাকা ব্যাংক দিনাজপুর শাখায় তৃষ্ণার্ত মানুষের জন্য বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা ব্যাংক দিনাজপুর শাখা ব্যবস্থাপক এ.এন.এম আযম মেহেরাব। উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপক মোঃ আহসানুল ইসলাম। উদ্বোধনকালে শাখা ব্যবস্থাপক এ.এন.এম আযম মেহেরাব বলেন, ঢাকা ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী দিনাজপুরসহ ঢাকা ব্যাংকের ১৪১টি শাখা, ৩১টি উপ-শাখায় এবং ৩টি এসএমই সার্ভিস সেন্টারে এই কর্মসূচী একযোগে বাস্তবায়ন করা হচ্ছে। যতদিন গরম থাকবে ততদিন এই কর্মসূচী চলবে। ব্যাংকের সেবা গ্রহণকারী ও শহরের যে কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে এই সেবা প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মতবিনিময়

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

বীরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বৃদ্ধার অভিযোগ

দুই উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠন

হরিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না ——হুইপ ইকবালুর রহিম

বিজিবি দিবসে  বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের যৌথ প্যারেড

দিনাজপুরে আইনজীবীকে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সভা

খানসামায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বাংলা স্কুলে পুরষ্কার বিতরনকালে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান মনিটরিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারে না