Monday , 6 May 2024 | [bangla_date]

তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় দিনে প্রচন্ড গরম আর রাতে শীতল আবহাওয়া

পঞ্চগড় প্রতিনিধি\ দেশের ইতিহাসে রেকর্ড খরতাপে পুড়ছে গোটা দেশে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিতে কিছুটা তাপমাত্রা কমলেও কমেনি তাপদাহ। অন্য বিভাগে স্বস্তির বৃষ্টি হলেও রাজশাহী-রংপুর বিভাগে এখনও কাঙ্খিত বৃষ্টির দেখা মেলেনি। যদিও গতকাল শনিবার দুপুর থেকে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। কিন্তু ঝড়েনি প্রশান্তির বৃষ্টি। দিনে তাপদাহের কারণ প্রচন্ড গরম অনুভ‚ত হলেও রাতে বিচিত্র আবহাওয়া বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকালের পর দুপুর থেকে মাথার চান্দি গরম হওয়া রোদের তেজ কমতে শুরু করে বিকেল থেকে। আর সন্ধ্যা হতেই শুরু হয় উত্তরের প্রশান্তির শীতল বাতাস। উবে যায় তীব্র গরমের ক্লান্তি। রাত বাড়ার সাথে সাথে কমতে থাকে রাতের তাপমাত্রা। গত তিনদিন ধরে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তেঁতুলিয়ায়। গতকাল শনিবার সকালে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগে গত শুক্রবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১৬ দশমিক ১ এবং বৃহস্পতিবার ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল এই আবহাওয়া পর্যবেক্ষণাগারটি। এই সর্বনি¤œ তাপমাত্রায় রাতে বেশ শীত অনুভ‚ত হয়। মধ্যরাতের পর বৈদ্যুতিক ফ্যানের সুইচ বন্ধ করে শেষ রাতে হালকা কাঁথা অথবা কম্বল গায়ে জড়াতে হচ্ছে এই অঞ্চলের মানুষদের।
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মাদ্রাসা শিক্ষক আব্দুল লতিফ জানান, দিনে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা হলেও সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে প্রশান্তির শীতল বাতাস। গত তিনদিন ধরে মধ্যরাতের পর বেশ শীত অনুভ‚ত হচ্ছে। শেষ রাতে পাতলা কাঁথা গায়ে না দিলে ঘুমই হয় না। সকালেও সূর্যোদয়ের অনেক পর পর্যন্ত শীত শীত লাগে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় অন্যান্য জেলার চেয়ে এখানকার আবহাওয়া অনেকটাই আলাদা। সন্ধ্যা হলেই উত্তরের শীতল বাতাস প্রবাহিত হওয়ায় রাতে কিছুটা শীত অনুভ‚ত হচ্ছে। রাতের তাপমাত্রাও কিছুটা কমেছে। শনিবার এখানে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনি¤œ তাপমাত্রা। বৃহস্পতি ও শুক্রবারও এখানে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তিনি আরও জানান, আকাশে মেঘ রয়েছে দু-একদিনের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেই গুমোট আবহাওয়া কেটে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জেলা আওয়ামী লীগ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

দিনাজপুরে জিও, এনজিওদের সাথে প্রজেক্ট অগ্রগতি বিষযক মতবিনিময সভা

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আটোয়ারীতে আওয়ামীলীগের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হলো

বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, ৪ জন চিকিৎসক দিয়ে চলছে ৩ লাখ মানুষের সেবা

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে