Friday , 17 May 2024 | [bangla_date]

দরিদ্র অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যাপী গাইনী ও মেডিসিন ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে গাইনী ও মেডিসিন রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামুল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র সহ ঔষধ বিতরণ করা হয়। এ সময় ২৫১ জন দরিদ্র রোগীকে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজর গাইনী ও অবস, লেকচারার ডাঃ মোস্তারিনা বেগম সুমি এবং মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম সিদ্দীক।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আলী । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, স্থানীয় ইউপি সদস্য ৩ নং ,৪ নং ও ৫ নং ওয়ার্ড সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসুচীর পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পল্লীশ্রী প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, ফরক্কাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মাহফুজা নাজনীন ও কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্যাম্প বাস্তবায়নে ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করেন। ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন আলী বলেন, পল্লীশ্রী দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অসহায়, দরিদ্র, পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগণকে চিকিৎসা সেবা দিচ্ছে। এব্যাপারে পিকেএসএফ এর সহযোগিতায় এলাকার মানুষ আজ বিভিন্ন রোগে চিকিৎসা পেয়ে সুস্থ্য হচ্ছে। আমরা চাই এই প্রকল্প পল্লীশ্রীর মাধ্যমে চলমান থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পবিত্র আশুরা ২০ আগস্ট

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীকে স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসে কুমিল্লা থেকে আসলো ২৪ কেজি গাঁজা র‍্যাবের হাতে আটক -২

বীরগঞ্জে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী_ডাঃ সামন্ত লাল সেন

আটোয়ারীর দু’টি ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস

পীরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত