Saturday , 4 May 2024 | [bangla_date]

দিনাজপুরে ইয়াবা ট্যাবলেটসহ চাচা শশুর ও জামাই আটক

দিনাজপুরে স্থানীয়ভাবে ও ফোন কলের মাধ্যমে ইয়াবার কারবার চালানোর অভিযোগে ইয়াবাসহ চাচা শশুর ও জামাইকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। জব্দ করা হয় ৮৭পিস ইয়াবা ট্যাবলেট। শুক্রবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এরআগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ের পূর্বপার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ্বে পাকা রাস্তার উপর থেকে মাদক সরবরাহের সময় চাচা শশুর শামীম ইসলাম ও জামাই নাজমুল হাসান নাহিদকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত চাচা শশুর শামীম ইসলাম উপজেলার রামভদ্রপুর এলাকার আলতাব হোসেনের ছেলে ও জামাই নাজমুল হাসান নাহিদ একই উপজেলার পশ্চিম গৌরিপাড়া এলাকার নুর আলমের ছেলে।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি সোহেল রানা জানান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় এসআই (নিঃ) জাহেদুল ইসলাম সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ওই দুইজনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে মাদকদ্রব্য ৮৭পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি বেড়েছে লেপ তোষকের চাহিদা

দিনাজপুরে বট-পাকুড়ের ব্যতিক্রমী বিয়ে আজ

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে অজ্ঞাত রোগে ৩৫ টি গরুর মৃত্যুতে খামারীদের মধ্যে আতঙ্ক চরম বিরাজ করছে

আপন দুইভাই ডিবি পুলিশের অভিযানে ২,০৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার !

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে সবজির চারা ও বীজ বিতরণ

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে সবজির চারা ও বীজ বিতরণ

পীরগঞ্জে একাধিকবার নির্বাচিত পৌর কাউন্সিলরের মৃত্যু

১০ হাজার টাকা অনুদানের গুজব, শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান