Friday , 17 May 2024 | [bangla_date]

দিনাজপুরে ওয়াই মুভস প্রকল্পের অর্জনসমূহ উদযাপনে আলোচনা সভা

বৃহস্পতিবার বিরল উপজেলা সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের অর্জন সমূহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিরল প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক রাজু আহমেদ, কানাইবাড়ী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুস সামাদ ও গ্রাম উন্নয়ন প্রচেষ্টা সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা বেগম। প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা বলেন, বিয়ে করা বড় কথা নয়, নিজেকে প্রতিষ্ঠিত করাই হবে জীবনের মূল লক্ষ্য। সুন্দরভাবে বাঁচতে খুব বেশি টাকা-পয়সা লাগে না। শুধু প্রয়োজন হয় সৎ মানসিকতা আর এগিয়ে যাওয়ার শক্তি। সুস্থ্য প্রতিযোগিতার মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, এই প্রকল্প ৫ বছরের সফলতার অর্জন হলো গোলাপী হেম্ব্রম একজন আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেয়ে। সে নিজেই তার বাল্য বিহাহ বন্ধ করে পড়াশোনা করছে। বিরল উপজেলার ১২নং ইউনিয়নের কিশোরীদের স্বাস্থ্য প্রজনন সেবা সমন্ধে তারা সচেতন হয়েছে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ তাদের অধিকার সমন্ধে সচেতন হয়ে ঘুরে দাঁড়িয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ব্যস্ত সময় পার করছে নরসুন্দররা!

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দরটি চালু করা অত্যন্ত জরুরি !

রাণীশংকৈলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বাশিস’র মানববন্ধন

বঙ্গবন্ধু পরিষদের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং কমিটি গঠন সভাপতি ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন  ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলরের শুভেচ্ছা ও অভিনন্দন