Monday , 6 May 2024 | [bangla_date]

দিনাজপুরে মাশরুম চাষের উপর “আঞ্চলিক কর্মশালা”

দিনাজপুরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার সকালে দিনাজপুর বাশেরহাটস্থ বেসরকারী একটি লার্নিং সেন্টারে উক্ত কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উক্ত কর্মশালায় মাশরুম চাষ বৃদ্ধিসহ এর পুষ্টি গুন সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও মাশরুম চাষের পদ্ধতি, গুরুত্ব, উৎপাদন, বিপননসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ধারনা দেয়া হয়। কর্মশালায় মাশরুম চাষী, উদ্যোক্তা, রেস্তোরা মালিকসহ প্রায় ২শ জন অংশ গ্রহন করেন।
আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: হামিদুর রহমানের সভাপতিত্বে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার উইং-এর পরিচালক কৃষিবিদ কে জে এম আব্দুল আওয়াল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, মাশরুম উন্নয়ন ইন্সটিটিউটের উপ-পরিচালক ড. মো: ফেরদৌস আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুজ্জামান, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো: এজামুল হক, হাবিপ্রবির প্লান্ট প্যাথলজী বিভাগের প্রফেসর মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ্ আল মামুন প্রমূখ।
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের পরিচালক ড. মোছা: আখতার জাহান কাঁকন মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

অদক্ষ কম্পিউটার অপারেটর এর কারণে পাসপোর্টে ভুল, দেখা হলো না মায়ের লাশ।

হরিপুরে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার —-হুইপ ইকবালুর রহিম

দোগাছি মেজর সাখাওয়াত কৃষিফার্মে ১৪৪ ধারা বহালে এবার ডিসি’র আদেশ

বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চক্রান্তে যারা লিপ্ত তারা জাতীয় শত্রু -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাঁকড়া জোড়া রেলব্রিজ ও আত্রাই নদে দর্শনার্থীদের ঢল