Thursday , 30 May 2024 | [bangla_date]

দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদন্ড

দিনাজপুরের পার্বতীপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইকে মৃত্যুদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদÐ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় দেন।
মৃত্যুদÐপ্রাপ্ত আসামি হলেন, কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে আব্দুল্লাহ শুভ (২৬)।
আদালত সূত্র জানায়, আব্দুল্লাহ শুভর সঙ্গে পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে শুভর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। তালাকের পরও ২০১৮ সালে ২৯ জানুয়ারি পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বাসায় যান শুভ। সেখানে ফাতেমা সানিয়ার সঙ্গে বাগবিতÐার এক পর্যায় শুভ তার সাবেক স্ত্রী ফাতেমা সানিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় বোন মর্জিনা আক্তার ঠেকাতে গেলে মর্জিনাকেও কুপিয়ে গুরুতর আহত করেন শুভ। আহত অবস্থায় ফাতেমা ও মর্জিনাকে পার্বতীপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা শুভকে আটক করে পুলিশে দেন।
এ ব্যাপারে সাবেক স্ত্রী ফাতেমা সানিয়া বাদী হয়ে পার্বতীপুর থানায় মামলা করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন, এপিপি রনজিৎ বাবু ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট খলিলুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ

হরিপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মৌমাছির আক্রমণে পত্রিকার হকার — শম্ভু বর্মন সহ অনেকেই অসুস্থ

আব্দুর রৌফ চৌধূরী স্মরণে ব্যাটমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুর রৌফ চৌধূরী স্মরণে ব্যাটমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

অভিভাবকেরা দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যূ

আটোয়ারীতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাতুন্নবী(সা.) মাহফিল

খানসামায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাকদক আমিনুল

হরিপুরে নির্বাচনী অফিস ভাংচুর, আহত-৬