Monday , 20 May 2024 | [bangla_date]

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নারী দালালসহ ২২জন আটক

হাসপাতালে সেবাগ্রহীতাদের বিভিন্ন হয়রানী ও প্রতারণার অভিযোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ১২জন দালাল ও ১০জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে নারীসহ ২২জনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম দুপুরে কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের রোগীরা সেবা নিতে আসেন। আর সেবা নিতে আসা অনেক রোগী ও স্বজনেরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকের দালাল দ্বারা হয়রানিসহ প্রতারণার শিকার হচ্ছেন। এছাড়াও হাসপাতালের আউটডোর ডাক্তারের সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের শনিবার ও মঙ্গলবার দুপুর ১২টার পর সাক্ষাতের সময়সীমা থাকলেও তারা তা মানছিলেন না। একারণে রবিবার পরিচালিত অভিযানে বিভিন্ন ক্লিনিকের ৩জন নারীসহ ১২জন দালালকে আটক করা হয়। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের নিয়ম ভঙ্গ করা বিভিন্ন ঔষধ কোম্পানীর ১০জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটক করে থানায় নিয়ে আনা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও নাম পাওয়ার আশা করা হচ্ছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সেবাগ্রহিতাদের যেন আর হয়রানী ও প্রতারণা হতে না হয়, এজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা জানান।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তা সূচি’র ইফতার ও দোয়া

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর’র সাথে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক, এমপি এর সন্তানদের সৌজন্য সাক্ষাৎ ও হল পরিদর্শন

পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে নিজেকে বিকশিত করার মাধ্যম স্কাউটিং-দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আটোয়ারী উপজেলা সদরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন

বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে আনারসের কেজি ৭০ টাকা

স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যা, ছেলে হাসপাতালে, স্বামী গ্রেফতার

রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন