Monday , 6 May 2024 | [bangla_date]

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে তিন দিনব্যাপী
প্রখ্যাত প্লাষ্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত¡াবধায়নে
ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আর্ন্তজাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের সার্বিক তত্ত¡াবধায়নে একটি মেডিকেল টিম ৩ দিন ব্যাপী বিনামূল্যে জন্মগত ঠোঁট কাঁটা- তালু কাঁটা (টাকরা) রোগীদের প্রতি মাসের অপারেশনের মতো এবারেও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ডায়াবেটিক হাসপাতালে গিয়ে দেখা যায়, উক্ত জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্পে ঔষধ প্রদানসহ হাসপাতালে অপারেশন চলাকালীন রোগীদের খাওয়ার, যাতায়াত ভাড়া প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, আমরা নিয়মিত ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন ক্যাম্প পরিচালনা করে আসছি। প্রতিমাসে দূর-দূরান্ত থেকে আগত জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আর্ন্তজাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন এর সার্বিক সহযোগিতায় আমি ও আমার মেডিকেল টিম দ্বারা এই অপারেশন ক্যাম্প পরিচালনা করার মাধ্যমে শত শত রোগীরা বিশেষ করে শিশু রোগীরা অপারেশন শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। এ ব্যাপারে ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায় (মোবাইল নং- ০১৭১০-৬০৬৭১৪) এই নাম্বারে যোগাযোগ করে অপারেশন রোগীদের সিরিয়াল নিতে অনুরোধ করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সভায় কবি ও নাট্য কর্মীকে সংবর্ধনা প্রদান ও পাতা সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত

উত্তর গোপালপুর পূজা কমিটির আয়োজনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্ম তিথিতে পূজার্চনা ও কবিগান

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বাড়ী পেয়ে খুশি রাণীশংকৈলের ভূমিহীনরা

নিত্য প্রয়োজনিয় দ্রব্যমুল্য বৃদ্ধি’র প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জে একজন শিক্ষক দিয়েই চলছে গ্রামডাংঙ্গী স্কুলে পাঠদান

ফেনসিডিলসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার

আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি