Wednesday , 22 May 2024 | [bangla_date]

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্যকথার যৌথ আয়োজনে ৭ জুন প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনাজপুর প্রেসক্লাব ও কবিতার ছোট কাগজ কাব্য কথার যৌথ আয়োজনে দেশি-বিদেশী প্রখ্যাত কবি-সাহিত্যিকদের নিয়ে আগামী ৭ জুন শুক্রবার সারাদিনব্যাপী সাহিত্য সম্মেলনের মাধ্যমে কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হবে দিনাজপুর প্রেসক্লাব এম আব্দুর রহিম মিলনায়তনে।
অনুষ্ঠানটিকে সুন্দর ও স্বার্থক করতে সোমবার রাতে দিনাজপুর প্রেসক্লাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কবি-গবেষক, বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সাহিত্য সম্মেলন-২০২৪ এর আহবায়ক ড. মাসুদুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাব্য কথার সম্পাদক ও সাহিত্য সম্মেলন কমিটির সদস্য সচিব নিরঞ্জন হীরা ও সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং কাব্যকথা’র উপদেষ্টা কাশী কুমার দাস ঝন্টু। সাহিত্য সম্মেলন এবং সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিক কাব্যকথা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন সাহিত্য সম্মেলন কমিটির সমন্বয়ক কমল কুজুর, সদস্য অদিতি রায়। কাব্যকথার উপদেষ্টা ও সম্মেলনের আহবায়ক ড. মাসুদুল হক বলেন, এই সাহিত্য সম্মেলন শুধু প্রেসক্লাব বা কাব্যকথার নয়। এর সাথে দিনাজপুরবাসী ও সকল কবি-সাহিত্যিকদের মান-সম্মান জড়িত। তার কারণ হলো আমরা ইতিমধ্যে সম্মানীত অতিথি হিসেবে যাদের চ‚ড়ান্ত করতে পেরেছি তারা হলেন, ভারত পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি দীপক কুমার রায়, প্রখ্যাত লেখক ও বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়, শান্তি নিকেতন, বাংলা একাডেমির উপ-পরিচালক কথা সাহিত্যিক মনি হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার অধ্যাপক তারেক রেজাসহ আরও অনেক দেশি-বিদেশী এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত বিশিষ্ট কবি-সাহিত্যিকবৃন্দ। সম্মেলন কমিটির সদস্য সচিব নিরঞ্জন হীরা বলেন, সাহিত্য সম্মেলনকে স্বার্থক ও সুন্দর করতে উপদেষ্টা হিসেবে আবুল কালাম আজাদ, স্বরূপ বকশী বাচ্চু, সুনীল চক্রবর্তী, বাবুল চৌধুরী, মোজাম্মেলন বিশ্বাস এর পরামর্শ ও নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে করোনা টিকা গ্রহনে প্রচারাভিযানে বিনামূল্যে রেজিষ্ট্রেশন ও টিকা প্রদান

লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

সঠিকভাবে দার্য়িত্ব পালন করলে জনগনের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে — রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান

বীরগঞ্জে অসময়ে বাজারে উঠেছে কাটিমন আম