Wednesday , 1 May 2024 | [bangla_date]

দিনাজপুর শহরের মানবিক কাজে দুই নারী

তীব্র গরমে চারপাশে দিনাজপুরে হাসফাস অবস্থা। ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই। তাপমাত্রা ৩৬-৪০ডিগ্রির উপরে উঠানামা করছে।এমন কাঠফাটা রোদে চারপাশে উত্তপ্ত পরিবেশে যেন দিনভর মানুষ তৃষ্ণা ও ক্লান্তি দুর করতে মানুষের পাশে অনেকে এগিয়ে এসেছে। কিন্তু এমন পরিস্থিতিতে কিছু প্রাণী রাস্তাঘাটে ক্লান্তি আর তৃষ্ণায় ছুটোছুটি করছে, তাদের পাশে স্বেচ্ছাসেবী দুই নারী ওই অবলা প্রাণী কুকুরদের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। তাদের এই মানবিক কাজ প্রশংসার দাবীদার।
সকাল থেকেই উত্তপ্ত সূর্য যেন প্রখরতা বাড়িয়ে যাচ্ছে। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে পড়েছে। প্রচন্ড গরমে ঘরে আর বাইরে কোথাও যেন স্বস্তি নেই। এই গরমে হিটস্ট্রোকের ঝুকিও রয়েছে। জনজীবনে যেমন অস্থিরতা, তেমনি অবলা প্রাণীদের মধ্যেও। তবে মানুষ সহজেই তৃষ্ণা পান করতে পারলেও কেমন আছে নাস্তা-ঘাটের কুকুরগুলি।
তাদের খোঁজ নিতে খাবার ও পানি নিয়ে ওই দুই নারী ছুঁটে যাচ্ছে শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। মাঠে-ঘাটে, রাস্তায় থাকা কুকুরগুলোকে আদর করছেন, খাবার খাওয়াচ্ছেন পাউরুটির পাশাপাশি তৃষ্ণা মেটাতে দিচ্ছেন পানি। তাদের হাতে থাকা পানির পাত্র দেখে কুকুরগুলি ছুটে এসে পানি খাওয়া এই দৃশ্যই বলে দিচ্ছে তারা কতটা তৃষ্ণার্ত। আবার সেখানেই রেখে আসা হয় পানি ভর্তি সেসব পাত্র। যাতে তারা পরে আবারও তৃষ্ণা মেটাতে পারে। এই মানবিক কাজে এগিয়ে আসা নারী দুজন হলেন, ফারজানা মনি ও নিশিতা রায় নিশি।
এসময় ফারজানা মনি ও নিশিতা রায় নিশি বলেন, এইসব প্রানী বলতে পারছে না তাদের তৃষ্ণা বা খাবারের কথা। তারা নিজেরা কষ্টের মধ্যে আছে। তাই অবলা এই প্রাণীদের পাশে সকলের এগিয়ে অসার অনুরোধ জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এইচএসসির ফলাফল বীরগঞ্জ সরকারি কলেজে জিপি এ- ৫ পেয়েছে ১৪০ জন

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড় পৌরসভায় মিলাদ ও দোয়া মাহফিল

রাণীশংকলৈে র্অথরে অভাবে মডলে মসজদি নর্মিাণ কাজ বন্ধ

নৌকা ডুবিতে মৃত পরিবারগুলোর মাঝে জাতীয় হিন্দু মহাজোটের আর্থিক সহযোগিতা প্রদান

রানীশংকৈলে ‘বিশ্ব মা দিবসে’ মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

রাণীশংকৈলে ৫ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

কওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ডাকাতির প্রস্তুতিকালে দিনাজপুরে ৫জন গ্রেফতার

নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান

নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান