Thursday , 16 May 2024 | [bangla_date]

দিনাজপুর শিক্ষাবোর্ডে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আজিজুল হক শাহ কে প্রাইজবন্ড প্রদান

দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী ও দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আজিজুল হক শাহ ১৫ বছর ৫ মাস ১২ দিন কার্যদিবসে চাকুরী থেকে অবসরে গেছেন। তার এই অবসর জনিত বিদায় কে স্বরণস্মৃতিতে ধরে রাখতে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর ভিন্ন ধরনের উদ্যোগে ।
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বনী’র আয়োজনে ১৫ মে ২০২৪ ইং বুধবার শিক্ষাবোর্ডের .৩য় তলায় শিক্ষাবোর্ড চেয়ারম্যান কার্যালয়ে এক বিদায় সংবর্ধনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ বলেন, আমরা সকলেই কর্মস্থল থেকে একদিন বিদায় নিব। তাই সকলের জায়গা থেকে সকলকে আন্তরিক হতে হবে। চলার পথে যদি কোন বাক-বিতন্ড থাকে তা ভুলে সবাইকে ক্ষমা করে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে।
সভায় বক্তরা বলেন, শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী ও দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আজিজুল হক শাহ একজন প্রতিবাদী মানুষ ছিলেন, শিক্ষাবোর্ডের চাকুরীর সুবাদে আমরা একজন অভিভাবক পেয়েছিলাম যা গত হয়ে গেলে। বোর্ডের কর্মকর্তারা বিপদে পড়লে যে নামটা প্রথমে আসে সে নামটি হল শাহ্ ভাই। আমরা সবাই শাহ ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাল্লাহ যেন শাহ ভাই কে ভালো রাখে।
এসময় উপস্থিত ছিলেন সচিব মোঃ আবু সায়েম, সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে হজ্বে যাওয়া তিন ব্যাক্তি ও বিগত দিনে শিক্ষাবোর্ড থেকে যারা বিদায় নিয়েছে তাদের স্বু-স্বাস্থ্য কামনা করে দোয়া খায়ের করা হয়। দোয়া পরিচালনা করেন গোলাম রব্বানী। দোয়া খায়ের শেষে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর উদ্যোগে ২০০০০/- (বিশ হাজার ) টাকার প্রাইজবন্ড আজিজুল হক শাহ’র হাতে তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর মনমুগ্ধ কর সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির ইতি ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থ বিধবা লক্ষী রাণীর পাশে  বিএনপি নেতা মনজুরুল ইসলাম

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থ বিধবা লক্ষী রাণীর পাশে বিএনপি নেতা মনজুরুল ইসলাম

দিনাজপুরে ইয়াবাসহ কারবারি আটক

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু মহাসড়ক অবরোধ

পঞ্চগড়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থী নিহত, আহত ১

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা খানসামার মেয়ে প্রজ্ঞা রায়

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ‘কফিনবন্দি বাংলাদেশ’ নাটক মঞ্চায়ন

পঞ্চগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর মাসব্যাপী  শীতবস্ত্র বিতরণ কর্মসূচী 

লালমনিরহাট জেলায় ট্রাক চাপায় দুই পুলিশ সদস্য নিহত।