Wednesday , 22 May 2024 | [bangla_date]

দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদদ দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ।
প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা প্রমূখ।
প্রস্তুতি সভায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক বাবু চৌধুরীসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী ৩০ মে শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ব্যস্ত সময় পার করছে নরসুন্দররা!

আটোয়ারীতে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

যৌতুক না পেয়ে স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার

ভুক্তভুগী পরিবারের সংবাদ সম্মেলন ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

ব্যবহৃত ছুরি উদ্ধার-ঠাকুরগাঁওয়ে রয়েল বড়ুয়া’কে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেফতার-৩

বীরগঞ্জে কমছে গমের আবাদ

পীরগঞ্জ পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

বীজ আলুর দাম কম দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের মানববন্ধন

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র-কাউন্সিলদের দায়িত্ব গ্রহন।। বিস্তারিত ভিতরে