Friday , 10 May 2024 | [bangla_date]

পঞ্চগড়ের তিন উপজেলায় ধরাশায়ী হলেন বর্তমান চেয়ারম্যানরা

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলাতেই ধরাশায়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যানরা। পঞ্চগড় সদরে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামকে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে এ এস মো. শাহনেওয়াজ প্রধান শুভ। ঘোড়া প্রতিকে শুভ পেয়েছেন ৩১ হাজার ৫৮৩ ভোট। আর নিকটতম প্রতিদ্ব›িদ্ব হিসেবে আমিরুল মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট।
তেঁতুলিয়া উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও আওয়ামীলীগ সমর্থক নিজাম উদ্দিন খাঁন। মোটরসাইকেল প্রতিকে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি’র বহিস্কৃত নেতা সাবেক চেয়ারম্যান মুক্তারুল হক মুকু ঘোড়া প্রতিকে পেয়েছেন ১১ হাজার ৮৬৬ ভোট। বর্তমান চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পঞ্চম হয়ে আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট।
আটোয়ারীতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলামকে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিছুর রহমান। ঘোড়া প্রতিকে আনিছুর পেয়েছেন ৩০ হাজার ৭৬১ ভোট। আর দুইজন প্রার্থী মধ্যে নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী তৌহিদুল মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ সরকার যে কোন দুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে …….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বালিয়াডাঙ্গীর প্রাচীন নিদর্শন ৬০০ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ

পঞ্চগড়ে রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা উন্নীত করার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ

ঠাকুরগাঁয়ে কিন্ডার গার্ডেন স্কুলের ৪জন শিক্ষককে ভ্রাম্যমান আদালতের জেল/জরিমানা

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনা কলেজ কর্মচারীর মৃত্যু প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“বাংলাদেশের মানুষগুলা থাকিল নিমন্ত্রন” বিখ্যাত আঞ্চলিক গানের রচয়িতা বরেণ্য কবি মোহাম্মদ আমজাদ আলীর শোক ও স্মরণ সভা

পঞ্চগড়ে চাঞ্চল্যকর ছাত্রদল কর্মী জয় হত্যা মামলার প্রধান আসামী আল আমিন ও তার ভাইকে চট্ট্রগাম থেকে গ্রেফতার

পীরগঞ্জে ভূমি অধিকার বিষয়ক সমাবেশ

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন বিষয়ের উপর বার্ষিক পরীক্ষা