Wednesday , 22 May 2024 | [bangla_date]

পঞ্চগড়ে আস্থা প্রকল্পের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমেক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের সেন্ট্রাল গেস্ট হাউস মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। নাগরিক প্লাটফর্মের জেলা কমিটির আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, মালেকা ইয়াসমিন, মাহফুজা পারভীন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। সভায় ইউনিয়ন পর্যায়ের যুব ফোরাম আয়োজিত উঠোন বৈঠকে চিহ্নিত এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইএসডিও থ্রাইভ প্রকল্পের উজ্জীবক সভা

আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশের উদ্দ্যোগে ২৫ বছর পূর্তিতে গুনিজন সংবর্ধনা প্রদান

দিনাজপুরে বিএনপি’র সমাবেশে অ্যাডভোকেট মাসুদ তালুকদার জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে

ঠাকুরগাঁও — ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন না মঞ্জুর করে পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে

বীরগঞ্জে প্রাক-বড়দিন উদযাপন

পরীমণির মুক্তি চেয়ে প্রেসক্লাবে বিক্ষোভ

রাণীশংকৈলে প্রয়াত গুনী সংগীতশিল্পীর স্বরণে শোকসভা

তত্তাবধায়ক সরকার আর আসবে না বাংলাদেশে —রমেশ চন্দ্র সেন এমপি

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা নুসরাত জাহান