Saturday , 4 May 2024 | [bangla_date]

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সিপিডি’র সংলাপ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি ওই সংলাপের আয়োজন করে।
সিপিডির ফেলো এবং নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপটি সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাকছুদুর কবীর, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ঢালি। সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান সংলাপে সমাপনী বক্তব্য দেন। সংলাপে পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রধান, পঞ্চগড় চেম্বারের সহ সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ অনেকেই পঞ্চগড়ের বাস্তবতায় কারিগরি ও বৃক্তিমূলক শিক্ষার অবস্থা ও সমাধানে করণীয় বিষয়ে বক্তব্য দেন। বক্তারা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সমস্যা ও সম্ভাবনা কথা তুলে ধরে পঞ্চগড়ে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিসহ কতিপয় সুপারিশ পেশ করেন। এ সময় সিপিডির গবেষক মোজাহিদুল ইসলাম নয়ন ও ইএসডিওর পরিচালক নির্মল মজুমদার উপস্থিত ছিলেন। সিপিডি’র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংলাপে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানান শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান শিক্ষক প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল নিয়ে মতবিনিময়

দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন মোস্তফা কামাল সভাপতি ও আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত

রাণীশংকৈলে প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব ——- উপ-পরিচালক সিরাজুল ইসলাম

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

বীরগঞ্জে “ভ্রমণ মর্ত্যলোকে” মোড়ক উন্মোচন করা হয়েছে

দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনঅনুষ্ঠিত সভাপতি- রন্জু ও সাধা. সম্পাদক শাহীন নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে খাস জমিতে ভূমিহীনদের প্রবেশাধিকার বিষয়ক মতবিনিময় সভা

বীরগঞ্জে ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাকিমপুরে ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৯ জুয়াড়ি আটক