Wednesday , 22 May 2024 | [bangla_date]

পার্বতীপুরে পৃথক ঘটনায় প্রাণ গেল দুজনের

পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আনজুয়ারা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মনমথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আনজুয়ারা ওই ইউনিয়নের বাইশাপাড়া গ্রামের শফিক উদ্দীনের স্ত্রী।
জানা গেছে, সকাল ৮টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে গরু চরাতে যান আনজুয়ারা।
এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
একই ইউনিয়নে খামাত আদর্শ গ্রামে বাড়ির পাশের কদমগাছে গলায় ফাঁস দিয়ে শাকিল আহমেদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেন।
সকাল ৯টার দিকে স্থানীয়রা তাকে গাছে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরের যাদুরাণী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

পীরগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

সেনাবািহনীতে চাকুরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাত হরিপুরে তিনজন আটক

সর্বজনীন পেনশন স্কীম নিয়ে পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

বীরগঞ্জ পৌরসভার ১১কোটি ৪২লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

ঠাকুরগাঁওয়ের হরিপুর রাজবাড়িটি সংস্কার হচ্ছে !

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত