Saturday , 4 May 2024 | [bangla_date]

পার্বতীপুরে সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষে কেরানির আত্মহত্যা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের কেরানি স্বপন কুমার পাল (৫২) গলায় রশি দিয়ে আজ বুধবার বিকেল ৫ টার দিকে অফিস কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় নৈশ প্রহরী বাহাদুর সন্ধ্যার আগে স্কুলে প্রবেশ করে এবং অফিস কক্ষের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় স্বপনকে দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আত্মহত্যার সঠিক কোন কারন জানা যায়নি।
তবে, এলাকাসূত্রে জানা যায়, শহরের মোজাফফর নগর মহল্লার নগেন্দ্রনাথ পালের পুত্র স্বপন অনেক অভাবী মানুষ ছিলেন এবং তার বেশ কিছু সুদসম্বলিত ঋণ ছিল। তার স্ত্রী ও একমাত্র কলেজ পড়ুয়া একটি কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজ মোহাম্মদ রায়হান জানান, ঘটনাস্থলে লাশের কাছে আছি। এ সংবাদ পাঠানো পর্যন্ত লাশের সুরতহাল ও আইনি প্রক্রিয়া চলছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনার নিহত —১

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ক কর্মশালা

জেলা প্রশাসকের নিকট শীতার্ত মানুষের জন্য আশা সংস্থা তুলে দিল ৪২০টি কম্বল

দেবীগঞ্জে গাছ না কেটেও বন বিভাগের মিথ্যা মামলা কাসাভা চাষীকে হয়রানির অভিযোগ

দিনাজপুরে চিঠি লিখে তরুণীর আত্মহত্যা

দিনাজপুরে চিঠি লিখে তরুণীর আত্মহত্যা

তৌহিদী জনতার সংবাদ সম্মেলন জীবন মহলে দরবারের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউটের উদ্যোগে সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউটের উদ্যোগে সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পীরগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ

বাংলার কিংবদন্তির সেই ফুটবল যাদুকর সামাদের মৃত্যুবার্ষিকী