Saturday , 25 May 2024 | [bangla_date]

পীরগঞ্জের ৭৬টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ –জেলা প্রশাসক

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ৭৬টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ। যে কোন নির্বাচনকে ছোট করে দেখা যাবেনা। তিনি আরো বলেন,রেজাল্টসিটে কোন রকম ঘষামাজা করবেন না। রেজাল্টসিটে স্বাক্ষর করার পর দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করবেন। ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে। সরল বিশ্বাসে যে কোন কাজ করা যাবেনা কারণ জিতলে প্রার্থীর ত্রেডিট হারলে প্রিজাইডিং অফিসারের দোষ।
শনিবার(২৫ মে) বিকেলে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার রামকৃষ্ণ বর্মন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান। পীরগন্জের ইউএনও রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুন্জুরুল আলম, সহকারী কমিশনার(ভূমি) এন এম ইশফাকুল কবীর, ওসি খাইরুল আনাম, নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ নির্বাচনে ৭৬ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৫৮৫ এবং পোলিং অফিসার ১১৭০ জন দায়িত্ব পালন করবেন।
এ উপজেলায় মোট ভোটার ২লক্ষ ৬হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৪ হাজার ৮৭৪, মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ৭৮৭জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী অংশ নিয়েছেন। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিপ্লবী কমিউনিস্ট লীগের দিনাজপুর জেলা শাখার সাবেক জেলা সম্পাদক কমরেড আনোয়ার আলী সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে স্মরনসভা

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী

দিনাজপুরে পেস্ট্রি হাউজ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু-৪,আক্রান্ত ২১

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ইফতার বিতরণ

বীরগঞ্জে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং জাতীর দায়

দিনাজপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল