Monday , 13 May 2024 | [bangla_date]

পীরগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের নির্বাচনী প্রচারণা শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়া মার্কার প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লব। সমবার বিকেলে নির্বাচনী প্রতীক পাওয়ার পর পীরগঞ্জ প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র কশিরুল আলম, সহসভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সলেমান আলী সহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তার প্রমান হয়ে গেছে কুমিল্লার নির্বাচনে —মির্জা ফখরুল

বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটে ক্ষতিপুরণের দাবী

বিরামপুরে আনসার ও ভিডিপি সমাবেশ

আটোয়ারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারকে আর্থিক অনুদান দিলেন নৌপ্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’ র সমির উদ্দিন স্মৃতি কলেজের ৪০৭ ফিট রাস্তা আর সি সি ঢালায় কাজের উদ্বোধন

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

খানসামায় বিনামূল্যে ছওয়াব এর অর্থায়নে নলকূপ পেল ৯৭ দরিদ্র পরিবার

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে নৌকার বিদ্রোহে-৭ ধানের শীষে-১