Sunday , 12 May 2024 | [bangla_date]

পুষ্টি সপ্তাহ উপলক্ষে খানসামায় ৩ এতিমখানায় ২০০ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার ৩ এতিমখানায় পুষ্টিবার্তা প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পাকেরহাট কেরাতুল কুরআন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা, ভান্ডারদাহ আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল কোরআন এতিমখানা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২শ শিক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণ ও পুষ্টি বার্তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা এতিমখানার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ দেন এবং লেখাপড়ার যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ফ্যামেলী কার্ডে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

৩০ লক্ষ মানুষের রক্তের অঙ্গীকারই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়

করোনা মুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

রাণীশংকৈলে সংলাপ সভা

রাণীশংকৈলে পৌর শহরে অবৈধ দখল উচ্ছেদে মানববন্ধন

পঞ্চগড়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মশালা