Tuesday , 7 May 2024 | [bangla_date]

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর  অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ মে সোমবার বেলা ১১টায় দিনাজপুর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দশমাইল কাহারোল কার্যালয়ের অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ৬ষ্ঠ ত্রি-বার্ষিক (২০২৪-২০২৬) কাউন্সিলে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলামকে কমিশনার, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হককে কোষাধ্যক্ষ ও সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন-সহ-সভাপতি রংপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উপপরিচালক, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আকতারুজ্জামান এএলটি, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. জালালউদ্দিন এএলটি ও রংপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, যুগ্ন সম্পাদক মো. সাফিউর রহমান, লিডার ট্রেইনার মো. কোহিনুর ইসলাম এএলটি, দেওয়ান মোছা. রাশেদা খানম এএলটি, কাউন্সিলর প্রতিনিধি মুক্তা লাল রায় ঈশোর এএলটি, শিবানী রানী সরকার ও আঞ্চলিক প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান এএলটি। এসময় কেন্দ্রীয় স্কাউটস এর নির্বাহী কমিটির সদস্য লোকমান হাকিমসহ রংপুর অঞ্চলের স্কাউট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ

পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আ*ত্নহ*ত্যা

দিনাজপুরে আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচের সমাপনী

পীরগঞ্জ হাটপাড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আটোয়ারীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সমাবেশ