Wednesday , 22 May 2024 | [bangla_date]

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না: নৌ প্রতিমন্ত্রী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভোটার উপস্থিতি খুবই ভালো। মানুষের আগ্রহ আছে। কয়েকদিন যাবত যে প্রচারণা, তাতে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেক প্রার্থী। চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন। তারা ভোটারদের ঘরে ঘরে গেছেন। তবে কথা হচ্ছে এই সময় প্রচÐ গরম, বৃষ্টিও হচ্ছে। এরমধ্যেও প্রচারণা ভালো হয়েছে। ভোট দেওয়ার জন্য খুবই সুন্দর পরিবেশ।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি দেশের জনগণকে ভয় পায় বলেই ভোটে অংশগ্রহণ করে না। তারা বুঝতে পেরেছে ভোটে আসলে তাদের সম্মান থাকবে না। কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না, দেশবিরোধী কর্মকান্ডে জড়িত। সমগ্র পৃথিবী আজ যুদ্ধের মধ্যে জড়িয়ে গিয়েছে। এরকম একটি অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা (বিএনপি) দেশের জন্য কথা বলবে। কিন্তু না, তারা দেশকে কীভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে জড়িত। এটা খুবই দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন, এখন আর জাল ভোট দেওয়ার প্রচলন নেই। প্রচারণায় দেখা গেছে, ভোটে মানুষের আগ্রহ আছে। এখন কাজের মৌসুম এবং প্রচÐ গরম। বৃষ্টি হচ্ছে। প্রচারণা ভালো হয়েছে, ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্র দখল করা, ভোটের যে কারচুপি, অনৈতিক কাজকর্ম ভোটের মধ্যে ছিল তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভোটাররা যাকে ভালো মনে করবে তাকে নির্বাচন করবে।আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো- মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বলেছেন সেটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে।এ সময় সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবরূপীর নাট্যোৎসবে সমাপনী ও পুরষ্কার বিতরন নাট্য সমিতির মঞ্চে ‘ক্ষত-বিক্ষত’ নাটক মঞ্চস্থ

ভেড়া পালনে সংসারের উন্নতি হয় আর বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে আসন্ন দুর্গপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বোচাগঞ্জে আলেম ওলামা ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

দিনাজপুরে প্রর্শিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ

বালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক

জনগণের মুখোমুখি জেলা প্রশাসক পঞ্চগড়ে গণশুনানিতেই অধিকাংশ সমস্যার সমাধান হচ্ছে

বীরগঞ্জে শিশু ও যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বীরগঞ্জে মহলিাকে মারপটিরে ঘটনায় ভাংচুর থানায় অভযিোগে গভীর রাতে বাড়-িঘরে অগ্নসিংযোগ