Friday , 17 May 2024 | [bangla_date]

বিরলে আগুনে পুড়ে বৃদ্ধ আহত। ব্যপক ক্ষয়ক্ষতি

বিরল (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বাড়ীতে আগুন পুড়ে ১ বৃদ্ধ আহতসহ ব্যপক ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার শহরগ্রাম ইউপি’র গগনপুর গ্রামে।
এলাকাবাসী জানান, বাড়ীর সদস্যরা অনত্র থাকার কারনে বুধবার রাত ৯ টার দিকে গগনপুর গ্রামের মৃতঃ আব্দুর রহমানের পুত্র বৃদ্ধ আজগার আলী (৭০) অসাবধানতা বশত মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে শুইয়ে পড়ে। এর কিছুক্ষন পরেই ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটলে মহুর্তে গোটাবাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা এগিয়ে এসে দীর্ঘ চেষ্টারপর আগুন নিয়ন্ত্রনে আনে এবং আগুনে পুড়ে গুরুত্বর আহত বৃদ্ধ আজগার আলীসহ গৃহপালিত পশু ১টি ছাগাল ও ২টি গরু উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষন পরেই ছাগলটি ও ২টি গরু মারা যায়। আহত বৃদ্ধ আজগার আলীকে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশংকা জনক। খবর পেয়ে রাতেই সরজমিনে পৌঁছে ক্ষতিগ্রস্তের খোঁজ খবর নিয়ে আর্থিক সহযোগিতা করেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (মোটরসাইকেল প্রতীক) রমাকান্ত রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে মুজিব পরিবারের ম্যুরাল ও নামফলক মুছে দিলো শিক্ষার্থীরা

আ’লীগ নিজেরাই প্রতারণা করে জনগনকে বিভ্রান্ত করছে; মির্জা ফখরুল

নবাগত ইউএনওকে অভিনন্দন জানালো মুক্তিযোদ্ধা সন্তানেরা

মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহার, দিনাজপুরে ইউসুফ বেকারীকে জরিমানা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গুলিবর্ষণ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।

ঠাকুরগাঁওয়ে ঈদ উল আযহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ফুলবাড়ীতে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৬ জুয়ারু আটক

ঘোড়াঘাটে ৬ জুয়ারু আটক