Wednesday , 1 May 2024 | [bangla_date]

বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক আজমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আপিল বিভাগের

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আজম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগ শুনাণী শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে আদেশ দেন।
জানাগেছে, ফারুক আজম এর হলফ নামায় একটি মামলার তথ্য গোপন করায় গত ২৩ এপিল-দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র শাহা ফারুক আজম এর মনোনয়নপত্র বাতিল ও প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন। এ বিষয় ফারুক আজম আপিল করলে আপিল শুনানি শেষে রোববার জেলা রির্টানিং অফিসার ফারুক আজমের প্রার্থীতা বৈধ হিসাবে রায় প্রদান করেন। বিরল উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (স্বতন্ত্র), উপজেলা জাতীয় পার্টীর সভাপতি সুধীর চন্দ্র শীল (স্বতন্ত্র) এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য ও রাণীপুকুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ফারুক আজম প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিন জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিন জন প্রার্থী এবার প্রতিদ্বন্ধিতা করবেন।
নির্বাচন অফিসের ঘোষিত তফসিল থেকে জানাগেছে, এ উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহন ২১ মে-২০২৪।এ উপজেলায় ভোটার সংখ্যা নারী ১০৭৫৩৬ জন ও পুরুষ ১১১৯৪৭জন, মোট ভোটার ২১৯৪৮৩ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারকে বীজ সরবরাহে বাঁধা !

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জে প্রতিবন্ধীদের উন্নয়নে গোলটেবিল বৈঠক

পীরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে,শুরু হয়েছে ঋন কার্যক্রম

রাণীশংকৈলে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে,শুরু হয়েছে ঋন কার্যক্রম

দিনাজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকদের এক ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন