Monday , 6 May 2024 | [bangla_date]

বিরলে নাশকতার মামলায় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপির ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর

দিনাজপুর জেলার বিরল উপজেলায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলায় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকসহ বিএনপির ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে পিনাক চৌধুরীসহ বিএনপির ৩ নেতাকর্মী দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্য দুইজন নেতা হলেন-মোঃ রুস্তম আলী ও মোঃ মমিন।
এর আগে গত ২১ মার্চ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন পিনাক চৌধুরীসহ বিএনপির এই ৩ নেতাকর্মী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৩১অক্টোবর সকাল আনুমানিক ১১টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তৈয়বপুর এলাকায় আলী পেট্রোল পাম্পের পাশে পাকা রাস্তার উপর একটি ট্রাক নাশকতার উদ্দেশ্যে ভাংচুর করে ট্রাকটির ক্ষতিসাধন করে। পরে ট্রাকের চালক মোঃ লিটন ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে বিরল থানায় একটি এজাহার দাখিল করেন। যার মামলা নং-১৯৮।
পিনাক চৌধুরীর জামিনের শুনানির সময় আদালত চত্বরে বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদ হারিসুল ইসলাম, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জের মোর্শেদহাট ইউপি চেয়রম্যান ওক্কাস কাঞ্চন, বিরলের মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেমসহ বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বীরগঞ্জ ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাণীশংকৈলে আইপিএল ঘিরে জমজমাট জুয়ার আসর

সংক্রমণ প্রতিরোধে পীরগঞ্জে মাস্ক বিতরণ

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত

আটোয়ারীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত

জেলা প্রশাসক শাকিল আহমেদের প্রেস ব্রিফিং ১১জুন দিনাজপুরসহ সারাদেশে ভূমিহীন গৃহহীনদের জমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

চিরিরবন্দরে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে কয়েকটি গ্রামে নেমে গেছে পানিরস্তর, নলকূপে মিলছে না পযাপ্ত পানি