Friday , 10 May 2024 | [bangla_date]

বিরলে ফার্মারস ক্লাইমেন্ট স্মার্ট স্কুলের মাঠ দিবস

বিরল ( দিনাজপুর ) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে ফার্মারস ক্লাইমেন্ট স্মার্ট স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ( ৮মে ) সকালে উপজেলার ২নং ফক্কাবাদ ইউপি’র তেঘরা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেন্ট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় দিনব্যপী এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জেলা হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ এজামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষিবিদ জাফর ইকবাল, ক্লাইমেন্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ খন্দকার রাশেদ ইফতেখার, ফরাক্কাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হুসেন আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খুরশিদ আলম। মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সুধীজন গণ্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

নুরের নতুন দলের আত্মপ্রকাশ, নাম ‘গণ অধিকার পরিষদ’

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

দিনাজপুরে ট্রাক ধা’ক্কায় মেয়ে নি’হত, বাবা আ’হত

হরিপুরে দেহট্র মধ্যপাড়া জামে মসজিদ উদ্বোধন

“নিপার আশা পুরন হবে কি?”

বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন

কাহারোলে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

হরিপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে চোর আটক