Saturday , 4 May 2024 | [bangla_date]

বিরল উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক বরাদ্দের সাথে সাথে পুরোদমে নেমেছেন প্রার্থীরা

বিরল উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক বরাদ্দের সাথে সাথে  পুরোদমে নেমেছেন প্রার্থীরা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক ভাবে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা।
২মে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রার্থীরা পুরোদমে উপজেলার বিভিন্ন গ্রামে, গঞ্জে, মোড়ে মোড়ে, চায়ের দোকানে গণসংযোগ শুরু করেছেন। সেই সাথে ব্যানার পোষ্টার টাঙ্গানোর পাশাপাশি ভোটাদের কাছে নিজ নিজ প্রার্থীর গুনগান গাইছেন কর্মী ওসমর্থকেরা। ভোটারেরাও খুঁজতে শুরু করেছেন, প্রার্থীদের আমল নামা। কে কেমন যোগ্যপ্রার্থী। কোন প্রার্থীর সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক আছে। কারদ্বারা উপজেলার উন্নয়ন সাধিত হবে, এনিয়ে চলছে হিসেব-নিকাশ। সব মিলে বিরল উপজেলার ভোটের মাঠ এখন সরগরম। এবার এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪জন। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তফিজুর রহমান বাবু (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক বিরল সংবাদ এর সম্পাদক রমা কান্ত রায় (মোটর সাইকেল প্রতীক), বিরল উপজেলা জাতীয় পার্টীর সভাপতি এ্যাড. সুধীর চন্দ্র শীল (দোয়াত কলম প্রতীক) এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য ও রাণীপুকুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ফারুক আজম (ঘোড়া প্রতীক)। মহিলা ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৩ জন প্রার্থী। প্রার্থরা হলেন, উপজেলা মহিলা লীগের দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার কন্যা সুলতানা ইয়াসমিন রুমন (ফুটবল প্রতীক), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্মফুল প্রতীক) ও সাবেক ইউপি সদস্য তছলিমা খাতুন (হাঁস প্রতীক)। এছাড়া ভাইস চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন, এদের মধ্যে বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম (টিউবওয়েল মার্কা), আওয়ামী লীগের কাঞ্চন আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল হালিম (তালা মার্কা) ও সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা (মাইক মার্কা)। সকলে স্বতন্ত্র প্রার্থী হবার কারণে বিশেষ করে আওয়ামীলীগ থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় অংশ নেয়া প্রার্থী ও কর্মী সমর্থকেরা কেন্দ্রিয় দলীয় নির্দ্দেশনা অপেক্ষা করা ও শৃঙ্খলা ভঙ্গের কথা বলে একজন আরেক জনের ব্যাপারে পাল্টা-পাল্টি অভিযোগ করছেন। অভিজ্ঞ মহলের অভিমত, কোন প্রার্থী তার নিজ যোগ্যতা বলে ভোটাদের মন জয় করে বিজয় অর্জন করতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা জানান, বিরল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ৪৮৩ জন। নারী ভোটার ১ লক্ষ ০৭ হাজার ৫৩৬ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ১১ হাজার ৯৪৭জন। এ উপজেলা আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের নির্বাচনে আব্দুল লতিফ ও সফিকুল হক ছুটু প্যানেল বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের নির্বাচনে আব্দুল লতিফ ও সফিকুল হক ছুটু প্যানেল বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

বীরগঞ্জে বিজয়ের মাসে জাতীয় পতাকা ফেরি করে বিক্রেতাদের ব্যবসা মন্দ

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কলাচাষীরা

ভুট্টা খেতে পরে ছিল নিখোঁজ কিশোর সাইফুলের মরদেহ

খানসামায় বিএনপির দুই গ্রæপে উত্তেজনার জেরে কর্নেল গ্রæপের ওপর হামলা: আহত ২৫, ভাঙচুর ৫০টিরও বেশি মোটরসাইকেল

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি টাউন হল মিটিং

হরিপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

আড়াই মাস পর হিলি বন্দরে আলু আমদানি শুরু

রাণীশংকৈল মীরডাঙ্গী প্রাথমিক স্কুলে ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান

হরিপুরে সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মফিজুল আটক