Thursday , 16 May 2024 | [bangla_date]

বিরামপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে সবজিবোঝাই পিকআপের ধাক্কায় জাহিদ নামের সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বিরামপুর হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ (৫০)বিরামপুর উপজেলার টাটকপুর (নয়াপাড়া) গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো পুরোনো বস্তা কেনাবেচা শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাহিদ বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হাসপাতাল রাস্তা থেকে প্রধান সড়কে ওঠার সময় একটি সবজিবোঝাই পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের কর্মবিরতি পালন

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

কাহারোলে গ্রামীণ জনপদের গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল

তেঁতুলিয়ার চুয়ামতি নদীতে পাথর খেকোদের কালো থাবা গতিপথ হারিয়ে বিলীন হচ্ছে আবাদী জমি ও চা বাগান

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার

শহরে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচী পালন

আদালতের বাইরে ভুয়া ভুয়া শ্লোগান পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে