Tuesday , 21 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে অসহায় শিক্ষার্থীর পাশে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন বই উপহার দিয়ে এক অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে।
সোমবার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুমাইয়া খাতুনের হাতে বই তুলে দেওয়া হয়। কারণ অর্থ ও পারিবারিক নানান সমস্যার কারণে বই কিনতে পারছিল না তাই তার পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এজন্য তার যে পড়াশোনা ধারাবাহিক ভাবে চলতে কোন সমস্যা না হয় তাই তার হাতে বই তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে স্বপ্ন বøাড ফাউন্ডেশনের সভাপতি তানভীর হোসেন জানান, আমরা রক্তদানের পাশাপাশি এই সমাজের অসহায় অবহেলিত গরীব, দুঃখী, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় বীরগঞ্জের অসহায় শিক্ষার্থীর পাশে থাকার তৌফিক পেয়েছি যার পুরো অবদান রয়েছে স্বপ্ন বøাড ফাউন্ডেশন এর পরিবারের সকল সদস্যদের।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন বøাড ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য মোঃ রায়হান কবীর, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম বৃক্ষ রোপন বিষয়ক সম্পাদক মোঃ ওয়াবেদ ইসলাম সহ প্রমুখ ব্যাক্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ ৫ জুয়াড়ু গ্রেফতার

পীরগঞ্জে পাপ মোচনের আশায় পূণ্যস্নান উৎসব

করতোয়া দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার হিরুর মাতা শাহানারা বেগমের জানাযা ও দাফন সম্পন্ন

ঠাকুরগাওয়ে জমি দখলকে কেন্দ্র করে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ

রাণীশংকৈলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন

পঞ্চগড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান

ঠাকুরগাঁওয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবার পুণর্বাসনে ট্রাস্কফোর্স কমিটির সভা

পীরগঞ্জ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন